মোবাইল রিচার্জের খরচ শেষ! ইন্টারনেট ছাড়াই ফ্রী-তে দেখা যাবে লাইভ টিভি, কেন্দ্র আনছে D2M প্রযুক্তি – এবেলা

মোবাইল রিচার্জের খরচ শেষ! ইন্টারনেট ছাড়াই ফ্রী-তে দেখা যাবে লাইভ টিভি, কেন্দ্র আনছে D2M প্রযুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোনে ডেটা শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে এবার চিরতরে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। গ্রাহকদের সুবিধার্থে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই দেশজুড়ে চালু হতে চলেছে ‘ডিরেক্ট টু মোবাইল’ বা D2M (Direct-to-Mobile) ব্রডকাস্টিং প্রযুক্তি।

এই নয়া প্রযুক্তি চালু হলে কোনো প্রকার মোবাইল ইন্টারনেট বা সিমের ডেটা প্যাক ছাড়াই সরাসরি স্মার্টফোনে লাইভ টিভি, খবর এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখা সম্ভব হবে।

কীভাবে কাজ করবে এই D2M প্রযুক্তি? পুরোনো দিনের এফএম রেডিও যেভাবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করত, ঠিক একই নীতিতে কাজ করবে D2M প্রযুক্তি। স্মার্টফোনে থাকা একটি বিশেষ ইনবিল্ট চিপের সাহায্যে সরাসরি আকাশ থেকে তরঙ্গ গ্রহণ করে সম্প্রচারিত অনুষ্ঠান দেখানো হবে। প্রসার ভারতী এবং আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে ইতিমধ্যে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়েছে। এর ফলে গ্রাহকদের বাড়তি ডেটা প্যাক কেনার প্রয়োজন পড়বে না—সম্পূর্ণ বিনামূল্যে বা সামান্য খরচে এই পরিষেবা পাওয়া যাবে।

টেলিকম সংস্থাগুলির উদ্বেগ সরকারের এই পদক্ষেপে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি হলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলির। তাদের আশঙ্কা, ইন্টারনেট ছাড়া সরাসরি সম্প্রচার ব্যবস্থা চালু হলে ইন্টারনেটের ওপর সাধারণ মানুষের নির্ভরতা কমবে, যার ফলে মোবাইল রিচার্জ খাতে তাদের বড়সড় লোকসানের মুখে পড়তে হতে পারে।

তবে টেলিকম সংস্থাগুলোর উদ্বেগ থাকলেও সাধারণ মোবাইল ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা প্রযুক্তি দুনিয়ায় এক নতুন বিপ্লব আনতে চলেছে। চলতি মাসেই এই সংক্রান্ত সরকারি প্রস্তাবনা ও বাণিজ্যিক চালুর চূড়ান্ত রূপরেখা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *