যাদবপুর কাণ্ডে তোলপাড় রাজ্য, ৩৭ ঘণ্টা পর অবশেষে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের – এবেলা

যাদবপুর কাণ্ডে তোলপাড় রাজ্য, ৩৭ ঘণ্টা পর অবশেষে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১৯ ও ২০ অগস্ট ঘটে যাওয়া ছাত্র সংঘর্ষ এবং বিশৃঙ্খলার ঘটনায় অবশেষে পদক্ষেপ গ্রহণ করল কর্তৃপক্ষ। ঘটনা ঘটার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর শুক্রবার সকালে যাদবপুর থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার গভীর রাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এক নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং অরবিন্দ ভবনের গেটে আগুন লাগানোর চেষ্টা করে। এমনকি ঐতিহ্যবাহী একটি ফলকও ভেঙে ফেলা হয়। ঘটনার তদন্তে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান উপাচার্যদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি।

অন্যদিকে বহিরাগতদের দৌরাত্ম্য ও সার্বিক গোলমালের প্রতিবাদে প্রতীকী ফলক নিয়ে কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি তুলেছেন তারা। তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে নিজেদের ছাত্র হলেও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন শিক্ষকরা। এই ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য বিচারবিভাগীয় তদন্ত ও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার জোর দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও শিক্ষকরা দ্রুত নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি জানিয়েছেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *