রণবীরের হাতে কোটি টাকার ‘রামমন্দির’! ‘রামায়ণ’-এর ট্রেলারে দামি চমক দেখে তাজ্জব ভক্তরা – এবেলা

এবেলা ডেস্কঃ
বহুপ্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার লঞ্চের মঞ্চে এক অভূতপূর্ব চমক হাজির করলেন বলিউড তারকা রণবীর কাপুর। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মেগা বাজেটের ছবির ট্রেলারে রাম-রাবণের মহাকাব্যিক সংঘাত ফুটিয়ে তোলা হয়েছে, যা ইতোমধ্যেই সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছে। তবে সিনেমাটির ঝলকের পাশাপাশি সবথেকে বেশি নজর কেড়েছে রামের চরিত্রে রূপদানকারী রণবীরের হাতের একটি বিশেষ ও বহুমূল্য হাতঘড়ি।
‘জ্যাকব অ্যান্ড কোং’-এর বিশেষ এই ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’ ঘড়িটিতে ফুটে উঠেছে অযোধ্যার রামমন্দির এবং প্রভু রাম ও হনুমানের পূর্ণাঙ্গ অবয়ব। গেরুয়া বেল্টের এই ঘড়িটির বাজারদর প্রায় ৭৮ লক্ষ টাকা, যা এর আগে বলিপাড়ায় কেবল সালমান খানের হাতেই দেখা গিয়েছিল। রামের চরিত্র ফুটিয়ে তুলতে মদ-মাংস ত্যাগ করে তিন বছর ধরে কঠোর সাধনা করা রণবীরের এই রাজকীয় ঘড়িটি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।
