রবিবার কি বাড়ি থেকে বেরোচ্ছেন? হাওড়া-কলকাতা যাতায়াতে বড় ভোগান্তির আশঙ্কা! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
আগামী ১২ জুলাই, রবিবার হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের দিন। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুতে স্টে কেবল মেরামত ও বেয়ারিং বদলের মতো জরুরি কাজ চলবে। একই দিনে বড়সড় ধাক্কা মেট্রো পরিষেবায়। রেল কমিশনারের পরিদর্শন ও বিশেষ পরীক্ষার জন্য গ্রিন লাইনে সকাল থেকে বিকেল পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকেল ৪টা ৩০ মিনিটের আগে কোনো ট্রেন মিলবে না।
এই দুই প্রধান যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় হাওড়া ব্রিজ এবং পার্শ্ববর্তী এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। গঙ্গা পারাপারে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তবেই রবিবার যাত্রার পরিকল্পনা করুন।
