রবীন্দ্র রচনাবলী কান্ডে বড় পদক্ষেপ! মমতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রীর – এবেলা

রবীন্দ্র রচনাবলী কান্ডে বড় পদক্ষেপ! মমতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা লাইব্রেরির বই না মেটানোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার গ্রন্থাগার থেকে সংগৃহীত ‘রবীন্দ্র রচনাবলী’ এখনও ফেরত দেননি বলে অভিযোগ তুলেছেন বর্তমান গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সিউড়িতে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে একজন সাধারণ পাঠকের বিরুদ্ধে যে আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তার ব্যতিয়াক্রম হবে না।

এ ছাড়া রাজ্যের গ্রন্থাগার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, সরকারি লাইব্রেরিগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘এপাং ওপাং ঝপাং’-এর মতো বইগুলি সরিয়ে নিয়ে সেই স্থানে বিভিন্ন দেশাত্মবোধক ও রাষ্ট্রবাদী বই অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চা তীব্র হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *