রাখি ২৭ নাকি ২৮ আগস্ট? পঞ্জিকার সঠিক সময় ও শুভ মুহূর্ত জেনে দূর করুন সমস্ত ধন্দ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাখি বন্ধন ২০২৬-এর তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি ২৭ এবং ২৮ আগস্ট—দুই দিনেই থাকছে। তবে শাস্ত্র মতে ভুল সময়ে রাখি বাঁধলে অশুভ ফল হতে পারে।
তারিখ ও সময়ের বিভ্রান্তি দূর করার উপায় ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯:০৮ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে শেষ হবে ২৮ আগস্ট (শুক্রবার) সকাল ৯:৪৮ মিনিটে। ২৭ আগস্ট পূর্ণিমা থাকলেও দিনভর ‘ভদ্রাকাল’ বা অশুভ ছায়া থাকবে। অন্যদিকে, ২৮ আগস্ট সূর্যোদয়ের আগেই এই অশুভ প্রভাব কেটে যাবে। হিন্দু শাস্ত্রে ‘উদয়া তিথি’ (সূর্যোদয়ের সময় বিদ্যমান তিথি)-কে সবচেয়ে শুভ ধরা হয়, তাই ২৮ আগস্টই রাখি উৎসবের জন্য উপযুক্ত দিন।
রাখি পরানোর সেরা সময়
- উৎসবের সঠিক তারিখ: ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার)
- শুভ সময়: সকাল ৫:৫৭ মিনিট থেকে সকাল ৯:৪৮ মিনিট পর্যন্ত।
- মোট সময়: ৩ ঘণ্টা ৫১ মিনিট।
ছুটি সংক্রান্ত আপডেট ২৮ আগস্ট কাজের দিন হওয়ায় ছুটির বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। নবান্নের ক্যালেন্ডারে এই দিনটিকে ‘ঐচ্ছিক ছুটি’ (Sectional/Optional Holiday) হিসেবে রাখা হয়েছে, তবে সার্বিক কোনো ছুটির নির্দেশিকা দেওয়া হয়নি। তাছাড়া ব্যাংকও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
