‘রাজনীতিতে আসাটাই ভুল’: রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, লেটারহেডে মেলানো সুইসাইড নোট – এবেলা

‘রাজনীতিতে আসাটাই ভুল’: রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, লেটারহেডে মেলানো সুইসাইড নোট – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় নিজ বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রামপুরহাট কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ স্থান থেকে তাঁর নিজের লেটারহেড প্যাডে কালো কালিতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া নোটে তিনি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তবে তাঁর দুর্নীতিমুক্ত জীবনযাপন সত্ত্বে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ‘রাজনীতিতে আসাটাই খুব ভুল হয়েছে।’ তিনি তাঁর পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

সুইসাইড নোটে তিনি আরও উল্লেখ করেন:

  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও এক পয়সার দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত ছিলেন না।
  • টিআরডিএ (TRDA)-তে জেনারেল মিটিং ছাড়া তাঁর অন্য কোনও ভূমিকা ছিল না এবং টেন্ডার কমিটি বা অর্থনৈতিক সিদ্ধান্তের প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন না।
  • শিক্ষক জীবনে তিনি কখনো ক্লাস ফাঁকি দেননি এবং অনেক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়িয়েছেন।

ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাঁচবারের প্রবীণ এই বিধায়কের আকস্মিক প্রয়াণে স্থানীয় এলাকা ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *