রাজনীতিতে চরম চমক! বিজেপির বিরুদ্ধে তোপ দাগা এই নেতাকে এনডিএ-তে টানতে বড় প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর – এবেলা

রাজনীতিতে চরম চমক! বিজেপির বিরুদ্ধে তোপ দাগা এই নেতাকে এনডিএ-তে টানতে বড় প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। নাগপুরে এক সাংবাদিক বৈঠকে আথাওয়ালে জানান, বাবাসাহেব আম্বেদকরের রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মের প্রয়োজন। দীপকেও একজন আম্বেদকরপন্থী, তাই তিনি এনডিএ-তে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। তবে এর আগেও অগস্ট মাসে একই ধরণের আহ্বান পেয়েছিলেন সিজেপি প্রতিষ্ঠাতা।

অথচ এই অভিজিৎ দীপকে দীর্ঘদিন ধরে বিজেপির নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছে তাঁর দল। পূর্বে কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবের জবাবে দীপকে কটাক্ষ করে বলেছিলেন, যাঁদের এতদিন ‘দেশবিরোধী’ বলা হতো, এখন তাঁদেরই দলে টানার চেষ্টা চলছে। এনডিএ-র এই সাম্প্রতিক প্রস্তাবে বর্তমানে অবশ্য তিনি নতুন করে কোনো মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *