‘রাজনীতি তোমার জন্য নয়!’ সায়ন্তিকার শনির দশা কাটতে জ্যোতিষীর বড় ইঙ্গিত! – এবেলা

‘রাজনীতি তোমার জন্য নয়!’ সায়ন্তিকার শনির দশা কাটতে জ্যোতিষীর বড় ইঙ্গিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

বরানগর বিধানসভা নির্বাচনে বিজেপির সজল ঘোষের কাছে পরাজয়ের পর রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর এতদিন মূলত সোশ্যাল মিডিয়ায় নিজের জিম ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার টলিপাড়ার জল্পনা সত্যি করে আবার চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন নন-ফিকশন শো ‘কর্মা কলিং’-এর টিজারে দেখা মিলেছে সায়ন্তিকার। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সঞ্চালনায় এই শো-এর প্রকাশিত একটি ঝলকে অভিনেত্রীকে এক জ্যোতিষীর মুখোমুখি হতে দেখা যায়। সায়ন্তিকা যখন প্রকাশ করেন যে তিনি আবার তাঁর চেনা জায়গায় ফিরতে চান, তখন ওই জ্যোতিষী তাঁকে স্পষ্ট জানান—রাজনীতি তাঁর জন্য একদম সঠিক পেশা নয় এবং বর্তমানে তাঁর ওপর শনির দশা চলছে।

তবে শনির দশার পাশাপাশি এক বড় সুখবরের ইঙ্গিতও পেয়েছেন তিনি। জ্যোতিষীর দাবি, খুব শীঘ্রই সায়ন্তিকার জীবনে নতুন কোনো বড় চমক বা ঘটনা ঘটতে চলেছে। এটি নতুন প্রেম নাকি বিয়ের সানাই—তা পরিষ্কার না হলেও, জ্যোতিষীর মুখে এই আগাম বার্তা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। সায়ন্তিকার জীবনে সত্যি কোনো নতুন অধ্যায় শুরু হতে চলেছে কি না, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *