রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ কাণ্ড: পাঞ্জাব থেকে ধৃত দুই, নেপথ্যে আইএসআই যোগের দাবি

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ কাণ্ড: পাঞ্জাব থেকে ধৃত দুই, নেপথ্যে আইএসআই যোগের দাবি

গত ৩ নভেম্বর রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই অন্তর্ঘাতমূলক ঘটনার নেপথ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক হ্যান্ডলারের হাত রয়েছে। শাহ নামে চিহ্নিত ওই পাকিস্তানি হ্যান্ডলার মহকদীপ কৌর নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে এই নাশকতার চক্রান্তে যুক্ত করে।

রাজস্থান অ্যান্টি-টেররিজম স্কোয়াড, শ্রী গঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব কাউন্টার ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালিয়ে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে মহকদীপ কৌর (২১) ও দেবেন্দ্র সিং (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৪৬টি তাজা কার্তুজ এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, এই বিস্ফোরণ ঘটানোর জন্য অভিযুক্তদের মোট ২.২৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ লক্ষ টাকা নগদে মেটানো হয় এবং বাকি অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *