রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন দ্বিগুণ করার বড় পদক্ষেপ, বাড়ছে সুযোগ-সুবিধাও! – এবেলা

রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন দ্বিগুণ করার বড় পদক্ষেপ, বাড়ছে সুযোগ-সুবিধাও! – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যের প্রাক্তন বিধায়কদের মেয়াদী পেনশন দ্বিগুণ করার পথে হাঁটছে রাজ্য সরকার। প্রস্তাবটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে প্রাক্তন বিধায়করা মাসে ন্যূনতম ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে চলেছেন। বর্তমানে তাঁরা ৮,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত পেনশন পান, যার সঙ্গে ৬,০০০ টাকার মাসিক চিকিৎসা ভাতা যুক্ত থাকে। মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যের তুলনায় এই অঙ্ক বেশ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি উঠছিল।

সংসদীয় বিষয়ক মন্ত্রী জানিয়েছেন যে, এই পেনশন বৃদ্ধির নির্দিষ্ট প্রস্তাবটি ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। শুধু পেনশন নয়, প্রাক্তন জনপ্রতিনিধিদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বিষয়টি যেহেতু আইনি বিধানের সঙ্গে যুক্ত, তাই আগামীতে বিধানসভায় এ সংক্রান্ত বিল আনা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *