রাজ্যের ৮০ হাজার স্কুলে ২৯৬ কোটির বরাদ্দ, পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ – এবেলা

রাজ্যের ৮০ হাজার স্কুলে ২৯৬ কোটির বরাদ্দ, পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ প্রায় চার বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে রাজ্য সরকারের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য বড় খবর। রাজ্যের মোট ৮০,৩৭৫টি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন জরুরি কাজের জন্য ২৯৬ কোটিরও বেশি টাকার কম্পোজিট স্কুল গ্রান্ট (Composite School Grant) বরাদ্দ করা হয়েছে।

কোন কোন খাতে খরচ হবে এই অর্থ?

প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, এই অনুদানের টাকায় মূলত বিদ্যালয় পরিচালন সমিতিতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, সরকারি স্কুলের পরিকাঠামো শক্তিশালী করা এবং মিড-ডে মিলের মান উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এর পাশাপাশি স্কুলগুলিতে সোলার প্যানেল স্থাপন, রান্নার জন্য গ্যাস সংযোগ প্রদান এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকেও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

অনুদান ও কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত আপডেট

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ইউটিলাইজেশন সার্টিফিকেট (Utilisation Certificate) জমা না দেওয়ার কারণে কেন্দ্র থেকে এই তহবিলের অর্থ বরাদ্দ আটকে ছিল। বর্তমান রাজ্য সরকার সেই প্রশাসনিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে ফের এই প্রকল্প চালু করল।

এছাড়াও, ‘PM SHRI’ প্রকল্পের ক্ষেত্রেও বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এর ফলে আগামী দিনে এই প্রকল্পের আওতায় আরও কয়েক হাজার কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তা পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, আগামী দিনে রাজ্যে জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-র বিভিন্ন দিক সফলভাবে বাস্তবায়িত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *