রাজ্যে আম্বানিদের বিশাল বিনিয়োগের ঘোষণা! নবান্ন বৈঠকে ‘ঢপবাজি বন্ধ’ বার্তা দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? – এবেলা

রাজ্যে আম্বানিদের বিশাল বিনিয়োগের ঘোষণা! নবান্ন বৈঠকে ‘ঢপবাজি বন্ধ’ বার্তা দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে শিল্প খরা কাটাতে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বুধবার সন্ধেয় নবান্নে মুকেশ আম্বানির রিলায়েন্স সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ৫টি ভিন্ন সেক্টরে রিলায়েন্স গ্রুপ বিনিয়োগ করতে উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রশাসনিক মহলের মতে, গত সপ্তাহে মুম্বইয়ে আম্বানিদের বাসভবনে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরেই এই বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয়েছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অতীতের সমস্ত রাজনৈতিক বা কথার লড়াই বন্ধ রেখে এখন থেকে শুধুমাত্র কাজের মাধ্যমেই রাজ্যে শিল্প ও নতুন কর্মসংস্থান গড়ে তোলা হবে। এর আগে মিলনমেলা প্রাঙ্গণের মঞ্চ থেকেও রাজ্যে একাধিক ক্ষেত্রে বড় বিনিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, এর মধ্যেই রাজ্যে আদানি গোষ্ঠীর হাসপাতাল নির্মাণ, স্টিল প্ল্যান্টের শিলান্যাস এবং আমূলের কারখানার মতো বড় প্রকল্পগুলির কাজ শুরু হওয়ায় বাংলার শিল্প মানচিত্রে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *