রাজ্য বিদ্যুৎ পর্ষদের বড় ঘোষণা: মাসেই মিলবে বিল, গৃহস্থে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় – এবেলা

রাজ্য বিদ্যুৎ পর্ষদের বড় ঘোষণা: মাসেই মিলবে বিল, গৃহস্থে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় তিনি জানান, আগামী জানুয়ারি ২০২৭ থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় তিন মাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়ার পুরোনো ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে গ্রাহকদের প্রতি মাসের বিল প্রতি মাসেই দেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, গৃহস্থের বাড়িতে বা ডোমেস্টিক ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়।

এছাড়াও, রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগমকে (WBPDCL) লাভজনক করতে পাবলিক লিস্টেড কো ম্পা নি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসার কথা ঘোষণা করা হয়েছে, যার অনুমোদিত শেয়ার মূল্য ১২ হাজার কোটি টাকা। পাশাপাশি সাঁওতালডিহি ও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট স্থাপন, ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম গড়ে তোলার বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের মেয়েদের এক হাজার উচ্চমাধ্যমিক স্কুল ও কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *