রাত ১২টায় ঘরে ঢুকল প্রাক্তন প্রেমিক, এরপর যা ঘটল তা জানলে আঁতকে উঠবেন!

রাত ১২টায় ঘরে ঢুকল প্রাক্তন প্রেমিক, এরপর যা ঘটল তা জানলে আঁতকে উঠবেন!

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রাজঘাট থানা এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় নগদ টাকা ও গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে চম্পট দিয়েছেন এক নববধূ। গত ২৭ এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মনীশ কুশওয়াহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাফরা বাজারের বাসিন্দা ওই তরুণী। বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরার পরপরই এই চুরির ঘটনাটি ঘটে।

গত ২৭ মে দিবাগত রাত ১২টার পর বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন ওই নববধূ গোপনে তাঁর প্রেমিকসহ অপর এক যুবককে বাড়িতে ডেকে নেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা আলমারি ভেঙে নগদ অর্থ, সোনার গয়না ও দামি পোশাকসহ প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী লুট করে পালিয়ে যান। সকালে গৃহবধূকে না পেয়ে এবং চুরির বিষয়টি বুঝতে পেরে স্বামী মনীশ কুশওয়াহা রাজঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *