রাশিয়ায় গা-ঢাকা দিয়েও রেহাই নেই! আল আসাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ – এবেলা

রাশিয়ায় গা-ঢাকা দিয়েও রেহাই নেই! আল আসাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

সিরিয়ার রাজধানী দামাস্কাসের ফৌজদারি আদালত দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। আড়াই দশক একনায়কত্ব চালানোর পাশাপাশি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগে অভিযুক্ত আসাদ বর্তমানে রাশিয়ায় আশ্রিত রয়েছেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। শুধু বাশার আল আসাদ একা নন, তাঁর খুড়তুতো ভাই তথা প্রভাবশালী সহযোগী আতেফ নাজিবকেও এই একই মামলায় কঠোর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত প্রায় অর্ধ শতাব্দী ধরে সিরিয়ার ক্ষমতার রাশ ছিল আসাদ পরিবারের হাতে। ২০০০ সালে বাশার ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে আরব বসন্তের জেরে মরুদেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। দীর্ঘস্থায়ী লড়াই ও বৈদেশিক শক্তির সহায়তায় শাসন টিকিয়ে রাখার চেষ্টা চালালেও ২০২৪ সালের শেষের দিকে বিদ্রোহীদের যৌথ আক্রমণ রুখতে ব্যর্থ হন তিনি। ক্ষমতা হারিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে আশ্রয় নিলেও, দেশের আদালতের এই রায়ের ফলে এখন মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে এই প্রাক্তন স্বৈরশাসকের মাথার উপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *