রাশিয়ার তেল কিনলেও ভারতকে দিতে হবে না ট্যারিফ, ‘বন্ধু’ মোদীকে বড় উপহার ট্রাম্পের – এবেলা

রাশিয়ার তেল কিনলেও ভারতকে দিতে হবে না ট্যারিফ, ‘বন্ধু’ মোদীকে বড় উপহার ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা থেকে এল বড় স্বস্তির খবর। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল বা গ্যাস কিনলেও ভারত সহ নির্দিষ্ট কয়েকটি দেশকে অতিরিক্ত শুল্ক বা ট্যারিফের মুখে পড়তে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানিতে এই ছাড় দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত, চিন, স্লোভাকিয়া, আজারবাইজান ও হাঙ্গেরির মতো দেশগুলি শুল্কের আওতার বাইরে থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই কড়াকড়ি থেকে অব্যাহতি পাওয়ায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার হবে। অতীতে এই ধরনের কঠোর নিষেধাজ্ঞা ও ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নামলে ভারতের বাণিজ্য ও রফতানিতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হতো। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক নীতিগত ছাড়ের ফলে সেই উদ্বেগ আপাতত দূর হয়েছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি আমদানির ক্ষেত্রেও ভারতের নিরাপত্তা সুনিশ্চিত হলো বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *