রাস্তা কি সংসার পাতার জায়গা? ল্যান্সডাউন মার্কেটে ঝটিকা সফরেই ২ দিনের আলটিমেটাম মন্ত্রীর! – এবেলা

রাস্তা কি সংসার পাতার জায়গা? ল্যান্সডাউন মার্কেটে ঝটিকা সফরেই ২ দিনের আলটিমেটাম মন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এবার কঠোর অবস্থানে নামলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে হঠাৎই কলকাতার ল্যান্সডাউন বাজার পরিদর্শনে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন পুর-প্রশাসক স্মিতা পাণ্ডে এবং ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা। বাজার জুড়ে ফুটপাত ও রাস্তার বড় অংশ জবরদখল করে ব্যবসা চালানোর দৃশ্য দেখেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সাধারণ মানুষের হাঁটার পথ অবরুদ্ধ করায় তিনি ব্যবসায়ীদের ওপর বেজায় চটে যান এবং আগামী দুই দিনের মধ্যে সমস্ত অবৈধ দখল সরিয়ে নেওয়ার স্পষ্ট নির্দেশ দেন।

পরিদর্শনের সময় একটি সবজির দোকানে গিয়ে মন্ত্রী দেখেন বিশাল জায়গা জুড়ে পসরা সাজিয়ে ব্যবসা চলছে। ক্ষিপ্ত মন্ত্রী তখন ব্যবসায়ীকে উদ্দেশ করে বলেন, রাস্তাটা সংসার পাতার জায়গা নয়। এছাড়া কার মদতে বা কোন নেতার ইন্ধনে এই সরকারি জায়গা দখল হয়েছে, তা নিয়ে কড়া ভাষায় জিজ্ঞাসাবাদ করেন তিনি। ল্যান্সডাউন মার্কেটের সুপারভাইজারকেও এদিনের অব্যবস্থার জন্য ধমক দেন মন্ত্রী। শহরের ঐতিহ্য ফেরাতে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে এই ধরনের আকস্মিক অভিযান আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত মিলেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *