রাস্তা জুড়েই পাইকারি বাজার? বিসি রোডে গিয়েই একি বললেন ক্ষুব্ধ জেলাশাসক! – এবেলা

রাস্তা জুড়েই পাইকারি বাজার? বিসি রোডে গিয়েই একি বললেন ক্ষুব্ধ জেলাশাসক! – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের ব্যস্ততম বিসি রোড পরিদর্শনে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। কার্জন গেট থেকে বিসি রোড পর্যন্ত পরিদর্শনের সময় ফুটপাথ ও রাস্তা দখল করে সবজি এবং ফলের পাইকারি ব্যবসা চলতে দেখে তিনি ব্যবসায়ীদের কড়া ধমক দেন। যত্রতত্র বাইক ও টোটো পার্কিং এবং রাস্তার অপরিচ্ছন্নতা দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। জেলাশাসক স্পষ্ট জানিয়ে দেন যে, পার্কিং ও চলাচলের জায়গা দখল করার ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। অবিলম্বে রাস্তা থেকে সমস্ত মালপত্র সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

উৎসবের মরসুমে যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বিশেষ অভিযানে নামে জেলা প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলাশাসক পুরকর্মীদের বৃহস্পতিবার থেকে কার্জন গেট ও বিসি রোড এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে যে, রাস্তা দখল, অনিয়ন্ত্রিত পার্কিং ও আবর্জনা ফেলার মতো অনিয়ম বন্ধ না হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে সরাসরি জরিমানা আদায়ের নির্দেশও দিয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *