রিভলভার ও হাতুড়ি নিয়ে হামলা! কুণাল ঘোষকে প্রাণে মারার চেষ্টা, মামলা হাইকোর্টে – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20268:52 am
কলকাতা: পরপর দু’দিন বিধ্বংসী ও প্রাণঘাতী হামলার শিকার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ! আগ্নেয়াস্ত্র, রড ও হাতুড়ি নিয়ে তাঁর ওপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একের পর এক এই রোমহর্ষক ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় পড়ে জরুরি সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই হেভিওয়েট নেতা।
কখন ও কোথায় ঘটল এই তাণ্ডব?
- প্রথম হামলা (শনিবার): শ্রীরামপুরে দলীয় সভায় যাওয়ার পথে হুগলির উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি ঘিরে ধরে হামলা চালায় দুষ্কৃতীরা। রড, লাঠি, পাথর দিয়ে গাড়ি ভাঙচুর করা হয় এবং কাচে ডিম ছোড়া হয়। ঘটনায় সামান্য চোট পান বিধায়ক। পরে বাধ্য হয়ে কলকাতায় ফিরে ইমেলের মাধ্যমে উল্টোডাঙা থানা ও রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানান।
- দ্বিতীয় হামলা (রবিবার): ফুলবাগান এলাকায় এক কর্মসূচিতে যাওয়ার পথে ১৫-২০ জনের এক সশস্ত্র বাইকবাহিনী কুণাল ঘোষের গতিপথ রোধ করে। অভিযোগ, হামলাকারীদের হাতে রিভলভার ও হাতুড়ি ছিল। পরিস্থিতি সামাল দিতে বিধায়কের নিরাপত্তারক্ষীরা পিস্তল উঁচিয়ে ধরেন। শেষমেশ কোনোক্রমে গাড়ি ঘুরিয়ে নারকেলডাঙা থানায় আশ্রয় নেন তিনি।
হাইকোর্টে জরুরি আর্জির আর্জি: পরপর দুই হামলার মুখে পড়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করেন কুণালের আইনজীবী। কুণাল ঘোষের দাবি, তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র চলছে এবং পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। আদালত মামলা করার অনুমতি দিলেও এই মুহূর্তে জরুরি শুনানির আবেদন খারিজ করেছে।
উলেখ্য, শুক্রবার রাতেও বেলঘাটায় একই ধরনের হামলার মুখ পড়েছিলেন তিনি। পরপর তিনটি এমন ঘটনায় এখন উত্তপ্ত সমগ্র রাজ্য রাজনীতি।
