রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল!

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল!

 

রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসে যুক্ত হচ্ছেন রাফায়েল নাদাল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। বুধবার অনুষ্ঠিত ক্লাবের বোর্ড মিটিংয়ে তাঁর নিয়োগের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, বোর্ডের এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য এখন রিয়াল মাদ্রিদের সাধারণ সদস্য বা ‘সোসিওস’-দের সভায় পেশ করা হবে।

নিজের এই নতুন দায়িত্বের বিষয়ে নাদাল অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ড অফ ডিরেক্টরসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদের আজীবন সমর্থক নাদাল ক্লাবের পরিচালনা পর্ষদে যুক্ত হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *