রেকর্ড আখ চাষের পরেও কেন আকাশছোঁয়া চিনির দাম? – এবেলা

রেকর্ড আখ চাষের পরেও কেন আকাশছোঁয়া চিনির দাম? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশে রেকর্ড পরিমাণ আখ চাষ হলেও বাজারে লাফিয়ে বাড়ছে চিনির দাম, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলছে। কাঁচামালের ফলন বাড়লে দাম কমার কথা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণ উল্টো। কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি মরসুমে আখের উৎপাদন বেশি হওয়ার পূর্বাভাস থাকলেও চিনির উৎপাদন সেই অনুপাতে বাড়েনি। এর মূল কারণ হল কম রিকভারি রেট বা চিনির নিষ্কাশন হার। অতিরিক্ত বৃষ্টিতে জল জমে যাওয়ার পাশাপাশি রেড রট ছত্রাক এবং টপ বোরার পোকার আক্রমণে আখের গুণমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরে আখ থেকে পর্যাপ্ত চিনি পাওয়া যাচ্ছে না।

ইথানল তৈরির কারণে চিনির সঙ্কট তৈরি হয়েছে বলে যে জল্পনা চলছিল, সরকার তা খারিজ করে জানিয়েছে ইথানলে চিনির ব্যবহার বরং কমেছে। এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চিনির গড় খুচরো দাম গত এক মাসে অনেকটাই বৃদ্ধি পেয়ে প্রায় ৫৫ থেকে ৬০ টাকার কাছাকাছি পৌঁছেছে। সামনেই দুর্গাপুজো, দীপাবলির মতো উৎসবের মরসুম আসায় মিষ্টি ও অন্যান্য খাদ্যে চিনির চাহিদা হু হু করে বাড়বে। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ ও জোগান স্বাভাবিক রাখাই এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *