রেলযাত্রায় বিপ্লব, আসছে বন্দে ভারত স্লিপার ট্রেন – এবেলা

রেলযাত্রায় বিপ্লব, আসছে বন্দে ভারত স্লিপার ট্রেন – এবেলা

এবেলা ডেস্কঃ

দূরপাল্লার যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন দুটি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এর মাধ্যমে মুম্বাই থেকে ব্যাঙ্গালুরু এবং দিল্লি থেকে বারাণসী রুটে রাতের ভ্রমণ আরও আরামদায়ক ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর থেকে এই ট্রেনগুলির পরিষেবা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১১১৮ কিলোমিটার দূরত্বের মুম্বাই-ব্যাঙ্গালুরু রুটে ১৬টি শীততাপ নিয়ন্ত্রিত কোচযুক্ত এই ট্রেনটি চলবে। অন্যদিকে দিল্লি থেকে বারাণসী রুটের ট্রেনটি কানপুর ও প্রয়াগরাজ স্টেশনে থামবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ট্রেনগুলো চালু হলে পর্যটক ও ব্যবসায়িক যাত্রীদের যাতায়াত আরও বেশি সহজ ও উন্নত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *