রেশনে কমিশন বাড়াল কেন্দ্র! কিন্তু ডিলারদের ক্ষোভের কারণ কী? – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
পয়লা এপ্রিল থেকে রেশন ডিলারদের কমিশন বাড়াল কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ রাজ্যে কুইন্টাল প্রতি ১০ টাকা এবং পাহাড়ি অঞ্চলে ১৫ টাকা করে এই কমিশন বেড়েছে। পাশাপাশি, ই-পস যন্ত্র ব্যবহারের অতিরিক্ত কমিশন ২১ টাকা থেকে কমিয়ে ১১ টাকা করা হয়েছে। তবে এই টাকা বেসরকারি এজেন্সি পেত বলে ডিলারদের সরাসরি কোনও আর্থিক ক্ষতি হবে না।
কেন্দ্রের এই সামান্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছে ডিলারদের সর্বভারতীয় সংগঠন। সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল কমিশন অন্তত ২০০ টাকা করার। কিন্তু নতুন ঘোষণায় তা মাত্র ১০৫ টাকায় পৌঁছল। এছাড়া ই-পস মেশিনের অতিরিক্ত কমিশন ডিলারদের সরাসরি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে সংগঠনটি।
