রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করল রাজ্য খাদ্য দফতর

রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করল রাজ্য খাদ্য দফতর

রাজ্যের রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল খাদ্য দফতর। এতদিন ডিলাররা কুইন্টাল প্রতি ৯০ টাকা করে কমিশন পেতেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই কমিশন বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হওয়ার কথা ছিল, তবে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি না হওয়ায় তা এতদিন কার্যকর করা সম্ভব হয়নি।

খাদ্য দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে রেশন ডিলাররা কুইন্টাল প্রতি ১০০ টাকা করে কমিশন পাবেন। এই বর্ধিত হার গত এপ্রিল মাস থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রেশন ডিলারদের কমিশনের অর্ধেক অংশ কেন্দ্র এবং বাকি অর্ধেক রাজ্য সরকার বহন করে থাকে। সেই নিয়ম মেনেই এবার রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি প্রকাশ করল।

তবে এই বিজ্ঞপ্তি ঘিরে ডিলারদের একাংশের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগে তৃণমূল সরকারের আমলে রাজ্যের তরফে অতিরিক্ত পাঁচ টাকা কমিশন দেওয়া হত, যার ফলে ডিলাররা মোট ৯৫ টাকা পেতেন। সেই হিসেবে কেন্দ্রের ১০ টাকা বৃদ্ধির পর মোট ১০৫ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে ১০০ টাকা উল্লেখ থাকায় ডিলারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে খাদ্য দফতরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিলারদের সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *