লকআপে তৃণমূল কর্মীর মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপে মোড় নিল পরিস্থিতি? – এবেলা

লকআপে তৃণমূল কর্মীর মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপে মোড় নিল পরিস্থিতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার পরই সোজা নিহতের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দেন, হেফাজতে এমন মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জেলাশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেিয়াল ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।

নিহতের পরিবারের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শোকগ্রস্ত স্ত্রীর হাতে হোম মিনিস্টারের কোটায় চাকরির নিয়োগপত্র এবং ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের ওপর পরিবারের পূর্ণ আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। পুরো বিষয়ের ওপর স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি ব্যক্তিগতভাবে নজরদারি চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *