শরীরে আয়রনের ঘাটতি মেটাতে ডায়েটে রাখুন এই ৭টি সুপার ফুড

শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, যা অ্যানিমিয়ার মতো সমস্যার মূল কারণ। প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখলে শরীরে এনার্জি বজায় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আয়রনের অভাব পূরণে ডাল ও কলাই জাতীয় খাবার অত্যন্ত কার্যকর। এতে প্রোটিন, ফাইবার ও শর্করার পাশাপাশি প্রচুর আয়রন থাকে। রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে আয়রন শোষণে বাধা সৃষ্টিকারী উপাদানগুলো দূর হয়।
কুমড়োর বীজ আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক ও স্বাস্থ্যকর ফ্যাটের একটি চমৎকার উৎস। প্রতিদিন এক মুঠো কুমড়োর বীজ স্যালাড বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে আয়রনের চাহিদা পূরণ হয়। এছাড়া কাবুলি ছোলাতেও প্রচুর পরিমাণে নন-হিম আয়রন থাকে, যা পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। ৭০ শতাংশের বেশি কোকো যুক্ত ডার্ক চকোলেট আয়রনের জোগান দেওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও কপারের উৎস হিসেবে কাজ করে।
বেদানা আয়রন, ফাইবার ও পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস, যা হার্ট ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া সজনে পাতা আয়রনের অন্যতম সেরা উৎস। এতে থাকা প্রাকৃতিক ভিটামিন সি উদ্ভিদজাত আয়রনকে শরীরে দ্রুত শোষিত হতে সাহায্য করে। সজনে পাতা স্যুপে দিয়ে বা জলে ফুটিয়ে নিয়মিত খেলে শরীরের সামগ্রিক পুষ্টির চাহিদা পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
