শারদোৎসবের মধ্যেই ভাগ্যবদল! সপ্তমীতে তুলায় সূর্য গোচর, দেবী কৃপায় বাম্পার উন্নতি ৩ রাশির – এবেলা
October 6, 2026

এবেলা ডেস্কঃ
চলতি বছর আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে সূচনা হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। আর তার ঠিক পরের দিনই, অর্থাৎ ১৭ অক্টোবর মহাসপ্তমীর পুণ্য তিথিতে ঘটার চলেছে এক বড়সড় জ্যোতিষীয় ঘটনা। ওই দিন সৌরজগতের রাজা সূর্য কন্যা রাশি ছেড়ে প্রবেশ করবে তুলা রাশিতে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য প্রতি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে। দুর্গাপুজোর দিনগুলিতে সূর্যের এই গতি পরিবর্তন একাধিক রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলবে। তবে জ্যোতিষবিদদের মতে, দেবী দুর্গার কৃপা ও সূর্যের শুভ প্রভাবে ৩টি রাশির জাতক-জাতিকারা দারুণ লাভবান হতে চলেছেন। দেখে নিন কারা রয়েছে এই তালিকায়:
- কন্যা রাশি: সূর্যের এই গোচর কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। উৎসবের দিনগুলিতেই যে কোনও কাজে সাফল্য মেলার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আর্থিক উন্নতির সুবর্ণ সুযোগ আসবে। আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের যোগ্য ফল মিলবে। প্রিয়জনদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে।
- তুলা রাশি: স্বয়ং তুলা রাশিতেই গোচর করতে চলেছেন সূর্যদেব। তাই এই বছরের দুর্গাপুজো তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। যাঁরা দীর্ঘদিন ধরে নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন। অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, যা ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা আনবে। পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটানোর সুযোগ মিলবে।
- ধনু রাশি: দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে ধনু রাশির জাতক-জাতিকাদের। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সময়ে। ব্যবসায় আটকে থাকা চুক্তি নতুন করে সচল হতে পারে এবং বড় অঙ্কের লাভের সম্ভাবনা রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসিত হবেন। আর্থিক অবস্থা বেশ মজবুত হবে এবং দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা বজায় থাকবে।
