শাহবাজের সামনেই পাকিস্তানকে ‘দ্বিচারিতা’র তোপ মোদির! জঙ্গি ইস্যুতে কী বললেন? – এবেলা

শাহবাজের সামনেই পাকিস্তানকে ‘দ্বিচারিতা’র তোপ মোদির! জঙ্গি ইস্যুতে কী বললেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

এসসিও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক দ্বিচারিতা নিয়ে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতি নিশ্চিত করেই তিনি স্পষ্ট ভাষায় জানান, সন্ত্রাসবাদ কখনও কোনও দেশের নীতি হতে পারে না এবং জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া দেশগুলোকে কড়া বার্তা দিতে হবে। যদিও সরাসরি পাকিস্তানের নাম উচ্চারণ করা হয়নি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঝাঁজালো বার্তার প্রধান লক্ষ্য ছিল পাকিস্তানই। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানি সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি জোর দিয়ে বলেন, যুদ্ধের পথ পরিহার করে একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৩০ মিনিট দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি, আমেরিকার সঙ্গে যুদ্ধরত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন মোদি, যেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশ্বজুড়ে চলা সংঘাতের জেরে গ্লোবাল সাউথের দেশগুলিকে যে বড় ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে, সে বিষয়েও তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *