শিবির ভাঙছে না কেন! নন্দীগ্রামে ১২০০ কোটি টাকার জলপ্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত! – এবেলা

শিবির ভাঙছে না কেন! নন্দীগ্রামে ১২০০ কোটি টাকার জলপ্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামের বনভেড়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে রূপায়িত হতে চলা ১২০০ কোটি টাকার মেগা পানীয় জল প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। রূপনারায়ণ নদের জল শোধন করে নন্দীগ্রামের প্রতি ঘরে জল পৌঁছানোর এই প্রকল্পে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ছোট বনদেবী মন্দির। প্রকল্পের ওয়াটার স্টোরেজ এলাকার মধ্যে পড়ে যাওয়া এই শিলাখণ্ডটি যথাযথ মর্যাদায় স্থানান্তরের জন্য বিগত পাঁচ বছর ধরে চেষ্টা চালাচ্ছে পিএইচই দপ্তরের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট। কিন্তু স্থানীয় এক বাসিন্দার আপত্তির কারণে নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা দফায় দফায় আলোচনা চালালেও জট কাটেনি। মন্দির কমিটির সভাপতি দাবি করেছেন যে মন্দিরটি প্রায় তিনশো বছরের প্রাচীন এবং এটি সরানোর পরিবর্তে এলাকার অন্য একটি অবৈধ নির্মাণ ভাঙতে হবে। অন্যদিকে, প্রকল্প কর্তৃপক্ষ বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। এই জটিলতার কারণে নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের পানীয় জল সরবরাহের দীর্ঘমেয়াদী পরিকাঠামো তৈরির কাজ বর্তমানে সম্পূর্ণ থমকে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *