শিলিগুড়ি হারানোর ভয়ে মমতা, আসন পুনর্বিন্যাসে বড় বিপদের আশঙ্কা!

শিলিগুড়ি হারানোর ভয়ে মমতা, আসন পুনর্বিন্যাসে বড় বিপদের আশঙ্কা!

লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পেশের পর কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় এক নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, মহিলা সংরক্ষণ বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশভাগের চক্রান্ত চলছে, যার জেরে কোচবিহারসহ উত্তরবঙ্গের একাধিক জেলা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, লোকসভার আসন সংখ্যা ৫৪১ থেকে বাড়িয়ে ৮৫০-র কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনাটি মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তারের ছক। কেন মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়া হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এছাড়া ‘ইন্ডিয়া’ জোটের দাবি, ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে ডিলিমিটেশন করা হলে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব হওয়ার পাশাপাশি এনআরসি-র মতো প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তৃণমূল নেতৃত্বের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং অঞ্চলভিত্তিক বিভাজনের লক্ষ্যেই বিজেপি এই বিল কার্যকর করতে মরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *