শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ, ১৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে মেটা – এবেলা

শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ, ১৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে মেটা – এবেলা

এবেলা ডেস্কঃ

কিশোর ব্যবহারকারীদের মানসিক ও শারীরিক সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের দায়ের করা মামলার নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার (১৮ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মেটা।

আদালতের চূড়ান্ত অনুমোদন পেলে আগামী ১০ বছর ধরে বার্ষিক কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি। মেটা জানায়, তহবিলের এই অর্থ তরুণদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি এবং অঙ্গরাজ্যগুলোর অগ্রাধিকারমূলক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী, অঙ্গরাজ্যগুলো মোট তহবিলের ৭০ শতাংশ (প্রায় ১২.৭ বিলিয়ন ডলার) পাবে। তবে বাকি ৩০ শতাংশ অর্থ ছাড় হওয়া নির্ভর করছে টিকটক ও ইউটিউবের মতো প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর ওপর। মেটার দেওয়া শর্ত হলো—

  • ইউটিউব ও টিকটককে দিনে সর্বোচ্চ ১ ঘণ্টার ব্যবহারসীমা, নাইট মোড এবং বয়স যাচাইয়ের কঠোর নিয়ম চালু করতে হবে।
  • উক্ত ৩০ শতাংশ অর্থের সমপরিমাণ অর্থ টিকটক ও ইউটিউব উভয় সংস্থাকে যৌথভাবে পরিশোধ করতে হবে।

এই সমঝোতা চুক্তির আইনি খরচ মেটাতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটা প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় হিসাবভুক্ত করার পরিকল্পনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *