শেখ হাসিনার অডিও ভাষণ: দিল্লির অবস্থানে ঢাকার উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লিতে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণ বাজানো নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ঢাকা। ভারতের বিশ্লেষকদের মতে, দেশটিতে বাক-স্বাধীনতা থাকায় সরকার কারও বক্তব্যে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। তারা মনে করেন, দিল্লি চাইলে বাধা দিতে পারত, কিন্তু কৌশলগত কারণেই হয়তো তারা এই বিষয়ে নীরবতা পালন করছে।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও নেতাদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। এর আগেও বিভিন্ন মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়মিত অসন্তোষ প্রকাশ করে আসছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই স্পর্শকাতর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সরাসরি জবাব দেয়নি।

