শেষ ওভারে রোমাঞ্চকর জয়, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

শেষ ওভারে রোমাঞ্চকর জয়, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ৩৩৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। পাকিস্তানের হয়ে উসমান খান ১১১ বলে ১০৭ রান, আব্দুল কাদির ৮০ রান এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রানের ইনিংস খেলেন। ভারতের বোলারদের মধ্যে কাব্য প্যাটেল চারটি এবং চিগুরুপতি বেঙ্কট তিনটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হলেও মিডল অর্ডারে ধস নামে। আর্যবীর সেওয়াগ ৫৮ এবং অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচাঁদনি ৮০ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। এক পর্যায়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ভারত পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল। তবে নবম উইকেটে মানাল চৌহান ও মোহিত উলভা লড়াইয়ে ফেরান দলকে। মানাল ৩২ বলে ৪৭ রান করে আউট হলেও মোহিত শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩ রান। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন মোহিত উলভা। ২৬ বলে অপরাজিত ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এই জয়ের মাধ্যমে গতবারের হারের বদলা নিয়ে এশিয়া কাপের শিরোপা জয় করল ভারতের তরুণ ব্রিগেড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *