শ্রাবণ শিবরাত্রিতে কোন ৪ রাশির খুলছে ভাগ্য! উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স? – এবেলা

শ্রাবণ শিবরাত্রিতে কোন ৪ রাশির খুলছে ভাগ্য! উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স? – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্রাবণ মাসের শিবরাত্রিতে বিশেষ যোগ তৈরি হতে চলেছে। এই পবিত্র দিনে রাশি পরিবর্তন না করলেও, শুক্র গ্রহের নক্ষত্র বদল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১১ অগাস্ট ২০২৬ তারিখে শ্রাবণ শিবরাত্রির দিনই শুক্র প্রবেশ করবেন চন্দ্রের অধীন হস্ত নক্ষত্রে। শুক্র হলেন ধন, সুখ ও সমৃদ্ধির কারক। ফলে চাঁদের নক্ষত্রে এই গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

জ্যোতিষ গণনার ইঙ্গিত অনুযায়ী, এই বিরল সংযোগের ফলে বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলে যেতে পারে। এই তালিকায় থাকা বৃষ, কর্কট, বৃশ্চিক ও মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারও ক্ষেত্রে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তো আবার কারও ব্যবসায় নতুন লাভের মুখ দেখার সুযোগ আসবে। তবে জ্যোতিষ ভিত্তিক এই গণনাগুলি ব্যক্তির কর্মপ্রচেষ্টার পাশাপাশি পরিস্থিতির ওপরও নির্ভর করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *