ষড়যন্ত্রের অভিযোগ, আদালতের কঠিন পথে হুমায়ুন কবীর!

ষড়যন্ত্রের অভিযোগ, আদালতের কঠিন পথে হুমায়ুন কবীর!

তৃণমূল বিধায়ক ও এজেইউপি-র প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীরের একটি বিতর্কিত স্টিং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই এবং নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই বর্ষীয়ান নেতা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলাকারীর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁকে ও তাঁর দলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভিডিওটি কাটছাঁট করা হতে পারে বলে দাবি করেছেন তিনি। আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং এই প্রচারের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার আবেদন জানিয়েছেন তিনি। আগামী ২২ এপ্রিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *