সতীন বোনকে জেতাতে জন্মদাতা পিতাকে বিয়ে, বিকৃত লালসার দায়ে শ্রীঘরে বাবা ও মেয়ে! – এবেলা

এবেলা ডেস্কঃ
রক্তের সম্পর্কের পবিত্রতা বিসর্জন দিয়ে নিজের জন্মদাতা পিতাকে বিয়ে করার মতো এক নজিরবিহীন ও বিকৃত ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায়। ২০০০ সালে জন্ম নেওয়া সামান্থা নামক এক তরুণী দীর্ঘ ২০ বছর পর তার পিতা ট্রাভিস ফিল্ডগ্রোভের দেখা পান। কিন্তু এই পুনর্মিলন আবেগের বদলে জন্ম দেয় এক চরম সামাজিক অবক্ষয়ের। সৎ বোনের সাথে চরম শত্রুতা ও তাকে হেয় প্রতিপন্ন করার জেদ থেকে সামান্থা এক অদ্ভুত বাজিতে লিপ্ত হন, যার পরিণতিতে তিনি নিজের পিতাকেই বিয়ের প্রস্তাব দেন এবং ট্রাভিস তাতে সায় দেন।
ডিএনএ টেস্টে ফাঁস হওয়া সত্য ও আইনি পরিণতি
বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশের নজরে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাবা-মেয়ের সম্পর্কের কথা অস্বীকার করলেও ডিএনএ পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয় যে তারা সরাসরি রক্ত সম্পর্কীয়। দেশটির আইন অনুযায়ী নিকটাত্মীয়ের মধ্যে এ ধরনের সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ। ফলে আদালত এই ঘটনাকে সমাজের জন্য একটি চরম অবমাননাকর ও অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করে।
বিচারকের রায়ে পিতা ট্রাভিস ফিল্ডগ্রোভকে দুই বছরের কারাদণ্ড এবং কন্যা সামান্থাকে নয় মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া সাজা শেষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা কখনোই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন না মর্মে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এই ঘটনাটি বিশ্বজুড়ে নৈতিক অবক্ষয় এবং জেদের বশবর্তী হয়ে অপরাধে জড়ানোর এক চরম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এক ঝলকে
- সৎ বোনকে সামাজিক যুদ্ধে পরাজিত করতে নিজের জন্মদাতা পিতাকে বিয়ে করেন মার্কিন তরুণী সামান্থা।
- পুলিশের তদন্তে ও ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের আসল পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
- পরাধ প্রমাণ হওয়ায় পিতাকে ২ বছর ও মেয়েকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।
- ভবিষ্যতে তাদের মধ্যে যেকোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
