সন্তান হারাল সুস্থ শৈশব, মাথার উপর ঋণের পাহাড়! নয়ডার ৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের! – এবেলা

সন্তান হারাল সুস্থ শৈশব, মাথার উপর ঋণের পাহাড়! নয়ডার ৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের! – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়ডার একটি বহুতল আবাসনের ৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সম্ভব জৈন নামের এক তরুণ ইঞ্জিনিয়ার। গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা ওই যুবক ঘটনার ঠিক একদিন আগে সুপারনোভা সোসাইটিতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক অবসাদ ও বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটেই নিজের চরম হতাশা ও আত্মহত্যার ভাবনার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সম্ভব।

তদন্তে প্রকাশ পেয়েছে, সম্ভবের জীবনে একের পর এক তীব্র আর্থিক ও পারিবারিক সংকট নেমে এসেছিল। ২০২৫ সালে জন্ম নেওয়া অসুস্থ সন্তানের চিকিৎসায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় হওয়া, স্ত্রীর সঙ্গে বিরোধ, বিবাহবিচ্ছেদের মামলা এবং বিপুল ঋণের বোঝায় তাঁর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। শনিবার সকালে বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার সময় স্থানীয় একদল কর্মী তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সেক্টর-১২৬ থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *