সন্ধে নামলেই সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর সুযোগ! মিলবে বিশাল স্বস্তি! – এবেলা

সন্ধে নামলেই সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর সুযোগ! মিলবে বিশাল স্বস্তি! – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি হাসপাতালের সকালের দীর্ঘ লাইন ও ভিড় এড়াতে এ বার রাজ্যের হাসপাতালগুলিতে ইভিনিং ওপিডি পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। এর ফলে নির্দিষ্ট সময়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুবিধা পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে যে রোগীরা ভিড়ের চোটে সরকারি পরিষেবা নিতে চান না বা প্রাইভেট ক্লিনিকের চড়া খরচ বহন করতে পারেন না, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী হবে। এই ব্যবস্থায় সাশ্রয়ী মূল্যে শহরের নামী চিকিৎসকদের দেখানো সম্ভব হবে এবং প্রয়োজনে রোগীদের হাসপাতালে ভর্তির প্রক্রিয়াও সহজতর হবে।

রেভিনিউ শেয়ারিং মডেলের ভিত্তিতে এই পরিষেবা পরিচালনার কথা ভাবা হয়েছে, যেখানে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও অন্যান্য কর্মীরাও যুক্ত থাকবেন। বর্তমানে জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পাশাপাশি এই পরিষেবা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে মন্ত্রিসভায় নীতিগত প্রস্তাব পাস এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরই এটি পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *