সপ্তম বেতন কমিশনে নাটকীয় বদল! অতনু চক্রবর্তীর জায়গায় নতুন চেয়ারম্যান নবীন প্রকাশ – এবেলা

সপ্তম বেতন কমিশনে নাটকীয় বদল! অতনু চক্রবর্তীর জায়গায় নতুন চেয়ারম্যান নবীন প্রকাশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পদে এক নাটকীয় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। প্রাক্তন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশকে এই কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

খবর সূত্রে জানা যায়, গত ২২ জুলাই অর্থ দপ্তরের নির্দেশিকায় অতনু চক্রবর্তীকে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই সিদ্ধান্তে বড়সড় পরিবর্তন এনে এবার নবীন প্রকাশের হাতে কমিশনের গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো। যদিও হঠাৎ এই পরিবর্তনের নেপথ্য কারণ এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত মে মাসে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেয়। এরপর ২২ জুলাই গঠিত চার সদস্যের এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সমস্ত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তে কমিশনের শীর্ষ পদে এই পরিবর্তনের পর, রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের দৃষ্টি এখন সম্পূর্ণভাবে বেতন কমিশনের রিপোর্টের ওপর নিবদ্ধ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *