সপ্তম বেতন কমিশন চালু হওয়ার আগেই মারাত্মক ধাক্কা, বঞ্চিত ১৫ হাজার কর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। গত ২৯ জুলাই প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রায় ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীরা এই নতুন কমিশনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। শিক্ষকদের পাশাপাশি পদস্থ আধিকারিকেরা নতুন বেতন কাঠামোর আওতায় থাকলেও, আনুমানিক ১৫ হাজার অশিক্ষক কর্মীকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। এই তালিকা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট মহলে শোরগোল শুরু হয়েছে।
আগামী ২০২৭ সাল থেকে এই পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে সরকারি এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন বঞ্চিত কর্মীরা। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের মসৃণ পরিচালনায় অশিক্ষক কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ তাদের বাদ রাখা হলো কেন? প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না মেলায় অসন্তোষ ক্রমেই বাড়ছে। দ্রুত সংশোধিত তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
