সাপের দংশন নাকি ওঝার কারসাজি, চিকিৎসার অভাবেই প্রাণ গেল মেধাবী ছাত্রীর! – এবেলা

সাপের দংশন নাকি ওঝার কারসাজি, চিকিৎসার অভাবেই প্রাণ গেল মেধাবী ছাত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কুসংস্কারের বলি হলো ১৭ বছরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘুমের মধ্যে হাতে কোনো প্রাণীর কামড় লাগার পর হাসপাতালে না গিয়ে কিশোরীকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। দিনের পর দিন ঝাড়ফুঁক চলায় সময়মতো মেলেনি সঠিক চিকিৎসা। বুধবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার ভোরে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাইমা খাতুনের মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, সময়মতো অ্যান্টি-ভেনম প্রয়োগ করলে প্রাণ বাঁচানো সম্ভব ছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুসংস্কারের অন্ধকারে ডুবে গিয়ে চিকিৎসায় এই অবহেলা ফের একবার চরম মূল্য দিয়ে প্রমাণ করল, জীবন রক্ষায় ঝাড়ফুঁকের চেয়ে চিকিৎসাবিজ্ঞানই একমাত্র ভরসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *