সাবধান, আপনার প্রিয় মাছের প্লেটেই লুকিয়ে আছে মরণব্যাধি!

সাবধান, আপনার প্রিয় মাছের প্লেটেই লুকিয়ে আছে মরণব্যাধি!

অসাধু ব্যবসায়ীরা বাসি ও পচা মাছ দীর্ঘক্ষণ তাজা ও চকচকে দেখানোর জন্য দেদার ব্যবহার করছে ফর্মালিন, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত এই তীব্র ঝাঁঝাল ও বর্ণহীন বিষাক্ত রাসায়নিকটি মাছের শরীরে মিশিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। চিকিৎসকদের মতে, ফর্মালিন একটি শক্তিশালী কারসিনোজেন, যা শরীরে প্রবেশ করলে লিউকেমিয়াসহ বিভিন্ন অঙ্গের ক্যানসার হতে পারে। নিয়মিত এর প্রভাবে লিভার, কিডনি, হার্ট ও মগজের স্থায়ী ক্ষতিসহ ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি তৈরি হয়।

সাধারণ কিছু লক্ষণ দেখে বিষাক্ত মাছ শনাক্ত করা সম্ভব। ফর্মালিন দেওয়া মাছে মাছি বসে না, মাছের চোখ ঘোলাটে থাকে, লেজ ও পাখনা কুঁকড়ে যায় এবং কানকো কালচে রঙের হয়ে থাকে। এছাড়া মাছ থেকে তীব্র ঝাঁঝাল গন্ধ পাওয়া যায়। স্বাস্থ্যঝুঁকি কমাতে রান্নার আগে মাছ অন্তত এক ঘণ্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখা এবং পরবর্তীতে নুন জলে ধুয়ে নিলে এই রাসায়নিকের প্রভাব অনেকটাই কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *