সাবধান! এই ৬ দৈনন্দিন অভ্যাসে অলক্ষে থাবা বসাচ্ছে প্রি-ডায়াবেটিস – এবেলা
August 26, 2026

এবেলা ডেস্কঃ
আমাদের প্রতিদিনের কিছু অনিয়ম ও ভুল অভ্যাসের কারণে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা পরবর্তীতে প্রি-ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। সতর্ক না হলে এই অভ্যাসগুলোই স্থায়ী ডায়াবেটিসের কারণ হতে পারে।
ঝুঁকি বাড়ায় যে ৬টি অভ্যাস:
- শারীরিক অলসতা: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না।
- ব্যায়ামের অভাব: পর্যাপ্ত ব্যায়াম না করলে পেশি গ্লুকোজ শোষণ করতে পারে না। নিয়মিত শরীরচর্চা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে।
- ওজন বৃদ্ধি: অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়।
- অস্বাস্থ্যকর ডায়েট: প্রসেসড ফাস্টফুড, মিষ্টি পানীয় ও রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়।
- ঘুমের অভাব ও মানসিক চাপ: অতিরিক্ত স্ট্রেস ও অনিয়মিত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে ব্লাড সুগার বাড়িয়ে দেয়।
- পারিবারিক বংশগতি: পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই সচেতন থাকা ও নিয়মিত শারীরিক পরীক্ষা করানো জরুরি।
