সামাজিক মাধ্যমে আচমকাই বিস্ফোরক পোস্ট! কোন বড় ভুল স্বীকার করলেন সাংসদ কাকলী? – এবেলা

এবেলা ডেস্কঃ
সন্ধ্যায় একটি cryptic মেসেজ পোস্ট করে বাংলার রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি করেন এনসিপিআই (NCPI) সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। প্রথমে তিনি লেখেন, “মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন ধ্বংস হয়ে গেল।” এই মন্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় শুরু হয় নানা গুঞ্জন। তবে এর মাত্র চল্লিশ মিনিট পরেই তিনি পোস্টটি এডিট করে সংশোধন করেন এবং লেখেন, “চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম।” ঘনিষ্ঠ মহলের সূত্রে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণভাবেই একটি টাইপিং মিসটেক বা মুদ্রণজনিত ভুল ছিল।
ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। কারণ, সম্প্রতি দিল্লির অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআই-এর একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং কাকলীর নেতৃত্ব মানতে নারাজ বেশ কয়েকজন সদ্য দলত্যাগী বর্ষীয়ান সাংসদ। এমতাবস্থায় কাকলীর এই সামাজিক মাধ্যম পোস্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কাকলী ঘোষ দস্তিদারসহ মোট কুড়িজন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন।
