সাম্বার ছন্দে কাঁপবে যুবভারতী! পরিদর্শনে এসে কোন বড় ত্রুটি ধরলেন ব্রাজিলীয় কর্তারা? – এবেলা

সাম্বার ছন্দে কাঁপবে যুবভারতী! পরিদর্শনে এসে কোন বড় ত্রুটি ধরলেন ব্রাজিলীয় কর্তারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

অক্টোবরে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করে গেলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। স্টেডিয়ামের মাঠের মান, ঘাসের ঘনত্ব এবং উচ্চতা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, টানেল থেকে শুরু করে পরিচ্ছন্নতা ও শৌচাগার নিয়ে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি, গত ডিসেম্বরের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এ বার কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। সব কিছু খতিয়ে দেখে ১৫ দিন পর ব্রাজিলের এই প্রতিনিধি দলটি ফের তিলোত্তমায় ফিরবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই যুবভারতীর পরিকাঠামো ও সামগ্রিক পরিবেশ খতিয়ে দেখার পাশাপাশি হোটেল এবং প্র্যাকটিস গ্রাউন্ডও ঘুরে দেখেছেন বিদেশি আধিকারিকরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এই হাই-ভোল্টেজ ম্যাচকে সফল করতে একাধিক সরকারি দপ্তর একযোগে কাজ করবে বলে জানিয়েছেন। সব মিলিয়ে, আগামী অক্টোবরে সাম্বার জাদুতে বুঁদ হতে চলা কলকাতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *