‘সারারাত তাণ্ডব চলবে’, বিতর্কের মুখে বিস্ফোরক অবস্থান স্পষ্ট করলেন যাদবপুরের বিধায়ক শর্বরী – এবেলা

‘সারারাত তাণ্ডব চলবে’, বিতর্কের মুখে বিস্ফোরক অবস্থান স্পষ্ট করলেন যাদবপুরের বিধায়ক শর্বরী – এবেলা

এবেলা ডেস্কঃ

জিবি মিটিং ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এসএফআই ও এবিভিপি-র সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হলে একাধিক ছাত্র আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। চরম উত্তেজনার মাঝে হুঙ্কার দিয়ে তিনি জানান, দোষীদের এক ঘণ্টার মধ্যে থানায় সারেন্ডার না করালে রাতে তাণ্ডব চালানো হবে। পাশাপাশি ক্যাম্পাসে নক্সাল, মাওবাদী বা দেশবিরোধী কার্যকলাপ চলবে না বলে জানান তিনি। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিরোধীদের পক্ষ থেকে তাঁকে সরাসরি তদন্তের আওতায় আনার জোরালো দাবি তোলা হয়।

তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে অবশেষে আত্মপক্ষ সমর্থনে নামলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। নিজের মন্তব্যের সাফাই দিয়ে তিনি স্পষ্ট জানান, তিনি কোনও ধরনের উস্কানিমূলক কথা বলেননি। তাঁর দাবি, তিনি মূলত আঘাতপ্রাপ্ত এবিভিপি সমর্থকদের ন্যায়বিচারের কথা বলেছিলেন এবং দোষীরা লুকিয়ে থাকলেও তাদের বের করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি আরও যোগ করেন যে তিনি সর্বদা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং পুলিশ প্রশাসনের সামনে সবাইকে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার পরামর্শই দিয়েছিলেন। তবে তাঁর এই স্পষ্টীকরণের পরও রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ পাঠকদের মধ্যে বিতর্কের রেশ এতটুকু কমেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *