“সিঙ্গুর পশ্চিমবঙ্গের কলঙ্ক, অতীত ভুলে রাজ্যে বিনিয়োগ করুন!” শিল্পপতিদের বড় বার্তা মন্ত্রী স্বপন দাশগুপ্তের – এবেলা

“সিঙ্গুর পশ্চিমবঙ্গের কলঙ্ক, অতীত ভুলে রাজ্যে বিনিয়োগ করুন!” শিল্পপতিদের বড় বার্তা মন্ত্রী স্বপন দাশগুপ্তের – এবেলা

এবেলা ডেস্কঃ

“সিঙ্গুর আমাদের একটা বাজে অধ্যায়, পশ্চিমবঙ্গের কলঙ্ক। সেই অন্ধকার অধ্যায় থেকে আমাদের এবার বেরিয়ে আসতে হবে।” মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যকে অতীতের ভুল শুধরে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

শিল্পপতিদের উদ্দেশে কী বার্তা দিলেন মন্ত্রী?

এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিল্পায়ন এবং লগ্নির পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেন অর্থমন্ত্রী। শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “শিল্পপতিরা আসুন, দেখুন আমরা ঠিক কী করতে চাইছি। আপনারা রাজ্যে বিনিয়োগ করুন।”

পাশাপাশি, রাজ্যে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সমস্যা নিয়েও রাখঢাক না করে নিজের মতামত প্রকাশ করেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলা এবং অতীতের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সিন্ডিকেট রাজ একটা অত্যন্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমরা সেই সমস্যাগুলো একে একে ঠিক করার চেষ্টা করছি। যদিও আমি এখনই দাবি করব না যে সবকিছু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, তবে আমরা কথা দিচ্ছি এগুলো আমরা পুরোপুরি ঠিক করব, যাতে রাজ্যে আসা শিল্পপতিদের বিন্দুমাত্র অসুবিধায় পড়তে না হয়।”

ব্যবসায়িক মহলের সামনে রাজ্য সরকারের এই স্পষ্ট অবস্থান এবং অতীতের কলঙ্ক মুছে নতুন শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাসকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *