সুকেশ কাণ্ডে চমক, সরকারি সাক্ষী হতে চান জ্যাকলিন!

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় নতুন মোড় নিয়েছে। এই মামলায় নাম জড়ানো বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার উদ্দেশ্যে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে সরকারি সাক্ষী বা ‘অ্যাপ্রুভার’ হওয়ার আবেদন জানিয়েছেন।
আদালতে জমা দেওয়া আবেদনে জ্যাকলিন জানিয়েছেন, তিনি এই আর্থিক দুর্নীতির সত্য উদঘাটনে তদন্তকারী সংস্থাকে সবরকম সহায়তা করতে প্রস্তুত। আইনি বিশেষজ্ঞদের মতে, জ্যাকলিনের এই পদক্ষেপ মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি সরকারি সাক্ষী হিসেবে আদালত ও তদন্তকারীদের কাছে তথ্য দিলে মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কেন্দ্রীয় সংস্থাগুলোর জন্য আরও সহজ হবে। তবে অভিনেত্রীর এই আবেদন আদালত গ্রহণ করবে কি না, তার ওপরই এখন মামলার পরবর্তী গতিপথ নির্ভর করছে।
