সুপার সেনসেটিভ বুথে তিন স্তরের নজরদারি, নজর এড়াবে না কেউ!

সুপার সেনসেটিভ বুথে তিন স্তরের নজরদারি, নজর এড়াবে না কেউ!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। জেলার মোট ২,৬৭৭টি বুথের মধ্যে ৩০০-র বেশি বুথকে ‘সুপার সেনসেটিভ’ বা অতি-সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে তিনটি করে ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হবে। এই ক্যামেরাগুলো জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সঙ্গে যুক্ত থাকবে, যাতে যেকোনো গোলযোগের খবর পাওয়া মাত্র বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারে।

জেলায় ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় সম্ভাব্য অশান্তি ও বিভ্রান্তি রুখতে কমিশন এই বাড়তি সতর্কতা নিয়েছে। এছাড়া গত নির্বাচনগুলোতে যে এলাকাগুলোতে সংঘর্ষ হয়েছিল, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ১৪৬ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং পাঞ্জাব পুলিশের বিশেষ কো ম্পা নি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের ৭২ ঘণ্টা আগেই বুথস্তরের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করে ফেলা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *